ঢাকাশুক্রবার , ১৪ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রামেক হাসপাতালে করোনায় মৃত্যু শূন্য

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ১৪, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

রামেক হাসপাতালে
করোনায় মৃত্যু শূন্য

মঈন উদ্দীন: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট গত ২৪ ঘণ্টা মৃত্যু শূন্য কাটাল।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত হাসপাতালের এই ইউনিটে করোনা কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি। তবে এই এক দিনে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৬ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।

১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত রোগী ভর্তি ছিলো ২৬ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩২ জন। রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি আরো জানান,হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের।

এদিকে, সর্বশেষ বৃহস্পতিবার এই ল্যাবে ১৯৫ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ১৩ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এই জেলায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ২৮ শতাংশ।

স/অ