রামপুর ইউনিয়নের দৃশ্যপট বদলে গেছে ২ বছরে
তৌকির আহমেদ শাহীনঃ মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতায় ও শরিফ আহমেদ এম পি এর নিদের্শে রামপুর ইউনিয়নের দৃর্শপট পরিবর্তন করে যাচ্ছেন আজিজুর রহমান বুলে চেয়ারম্যান।

রামপুর ইউনিয়ন এর গোয়লকান্দি রাংসা নদী ব্রীজ থেকে হিরাকান্দা শেষ মাথা পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান। বাট্টা বাজার থেকে স্বল্প হয়ে রামচন্দ্রপুর ব্রীজ পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান।চাড়িয়া ডিবি রাস্তা থেকে রুকন মেম্বার বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান।
জনগন কে রাস্তা ঘাট মুগ্ধ করছে।সেই ধারাবাহিকতায় উন্নয়নের ছোয়া লেগেছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে।হিরাকান্দা গ্রামের নাজমুল হাসান বলেন, আমাদের গ্রামের২টি রাস্তা মেরামত করে দিয়েছেন চেয়ারম্যান আজিজুর রহমান বুলে এখন যাতায়াত ব্যবস্থা গ্রামের দৃশপট ব্যাপক উন্নয়ন হয়েছে।
তারটি ঠিকাদার বাড়ি থেকে তারাটি হাসিমের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান। তারাটি গ্রামের জহিরুল হক জানান, চেয়ারম্যান আজিজুর রহমান বুলে রাস্তা ও জনগনের ব্যাপক উন্নয়ন করেছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, উন্নয়নের ছোয়া লেগেছে ইউনিয়ন জোড়ে।চেয়ারম্যান আজিজুর রহমান বুলে বলেন, নির্বাচনের অঙ্গিকার ও শরিফ আহমেদ এম পি’র নির্দেশে আমি কাজ করে যাচ্ছি।

