ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রানীশংকৈলে পুকুরে শিশুর লাশ উদ্ধার

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২০, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রানীশংকৈলে পুকুরে শিশুর লাশ উদ্ধার

রানীশংকৈল (ঠাাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের (২০ এপ্রিল বুধবার) দুপুরে গোগর ঝাড়বাড়ি গ্রামে পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন শিশুর লাশ উদ্ধার করার খবর পাওয়া গেছে। মৃত শিশুটি উপজেলার গোগর ঝাড়বাড়ি গ্রামের চুনু কর্মকারের ছেলে দুর্জয় কর্মকার (৯)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুর্জয় কর্মকার একজন মানসিক প্রতিবন্ধী। জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বাসা থেকে বেরিয়ে যায় দুর্জয় কর্মকার।

পরিবারের অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডাইরি করেন শিশুটির পরিবার। পরদিন ২০ এপ্রিল দুপুরে কাতিয়া নামক পুকুরে দুর্জয়ের লাশ চোখে পড়ে স্থানীয়দের। রাণীশংকৈল থানা পুলিশের অনুমতি নিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসেন তার পরিবার।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল রাত ৯ টায় জানান, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমোদন দেয়া হয়েছে।

স/এষ্