রাণীশংকৈলে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত বিতরণ
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (৯ জানুয়ারি) বিকালে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উপজেলা এরিয়ার ১২টি শাখায় ১২৭ জন মানুষের মাঝে শীতবস্ত হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও যোনাল ম্যানাজার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি যোনাল অডিট অফিসার আব্দুল আলীম মোল্লা।
এছাড়াও উপজেলা শাখা এরিয়া ম্যানাজার আব্দুল ওয়ারি, শাখা ব্যবস্থাপক আঃ বাতেন খন্দকার প্রমুখ।
এছাড়াও গ্রামীন ব্যাংক শাখার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স/এষ্

