ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১৪, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রাণীশংকৈল প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এবারের রবি মৌসুমে বিভিন্ন ফসলের
উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও
কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ইউএনও রকিবুল
হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে ৯ হাজার ৬শত ৫০জন কৃষকের মাঝে
প্রণোদনা ও কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদাণ করা
হয়।

কৃষকদের মাঝে এ সময় রবি মৌসুমের সরিষা, গম, ভুট্টা ,শীতকালীন
পোঁয়াজ , চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী,
বিএনপির যুগ্ম সম্পাদক মুনিরুজ্জামান মনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
সামিয়েল মার্ডে, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রুপম চন্দ মহন্ত, প্রেসক্লাব
সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও মোবারক আলী , সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম
প্রমুখ।

স/শাহিন