ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীনগরে মুক্তিযোদ্ধা ব্রীজের সংযোগ সড়কের বেহাল দশা

nayem ahmed
আগস্ট ২১, ২০১৯ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ : নওগাঁর রাণীনগরের বেতগাড়ী মুক্তিযোদ্ধা ব্রীজের দুই পাশের সংযোগ সড়কের বøক খুলে যাওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। এতে করে দুই পাশের সংযোগ সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে।

বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে বøক সরে যাওয়ায় মাটি দেবে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। অতিদ্রæত যদি ব্রীজের দুই পাশের সংযোগ সড়ক সংস্কার ও নতুন করে বøক স্থাপন করা না হয় তাহলে সংযোগ সড়কটি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা, প্রায় ১যুগ পর ছোট যমুনা নদীর উপর বেতগাড়ী বাজারে ১৯৫ মিটার দীর্ঘ ব্রীজটির নির্মাণ কাজ শুরু হয় গত ২০১৫ সালে।

নির্মাণ কাজ শেষ হওয়ায় ২০১৭ সালের অক্টোবর মাসে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এই জনগুরুত্বপূর্ন ব্রীজটি উদ্বোধনের মাধ্যমে তা জনসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

কিন্তু ব্রীজটি উদ্ধোধনের ১বছর পার না হতেই সংযোগ সড়কের দুই পাশের ব্লক ও ইট সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। দীর্ঘ সময় পার হলেও এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যার ফলে রাতের আঁধারে চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। স্থানীয়দের দাবী দুই পাশের সংযোগ সড়কের ও ব্লক স্থাপনের কাজ খুবই নিম্ন মানের হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু আজ পর্যন্ত বেহাল দশার সংস্কার কাজের কোন পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন ব্রীজটি ছিলো উপজেলার পশ্চিমা এলাকা মিরাট ইউনিয়ন ও গোনা ইউনিয়নের সেতুবন্ধন। কিন্তু ব্রীজটির দুই পাশের সংযোগ সড়ক ও বøক বসানোর কাজ অত্যন্ত নিম্মান নেহওয়ায় আজ এই বেহাল দশার সৃষ্টি হয়েছে। অতি দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন ব্রীজটি নির্মাণের পর সংস্কার কাজের জন্য যে জামানত ছিলো তা সময় পার হওয়ার কারণে ফেরত দেওয়া হয়েছে। আমি ব্রীজটি পরিদর্শন করে তা সংস্কার কাজের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন প্রেরণ করবো।

 

স/এন