ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিশাল শোডাউনের মাধ্যমে ঝালকাঠি-১ আসনের মনোনয়ন ফরম দাখিল করলেন রফিকুল ইসলাম লিটন সিআইপি

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ২০, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিশাল শোডাউনের মাধ্যমে ঝালকাঠি-১ আসনের মনোনয়ন ফরম দাখিল করলেন রফিকুল ইসলাম লিটন সিআইপি

রাহুল রাজ ॥ দীর্ঘ প্রতীক্ষার পর ঝালকাঠি-১ (রাজাপুর কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম লিটন, সিআইপি মনোনয়ন ফরম দাখিল করেছেন।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়ন ফরম ক্রয় ও দাখিল করেন তিনি।

এদিকে মনোনয়ন ফরম ক্রয়কে কেন্দ্র করে রাজাপুর কাঁঠালিয়া থেকে কয়েক হাজার সমর্থক বিপুল উৎসাহে রফিকুল ইসলাম লিটনের সঙ্গী হন। মিছিলে হাতে প্ল্যাকার্ড, মুখে জয় বাংলার স্লোগান দিয়ে মনোনয়ন ফরম ক্রয়কে স্মরণীয় করে রাখেন। প্রিয় মানুষ রফিকুল ইসলাম লিটনকে ঝালকাঠি-১ (রাজাপুর কাঁঠালিয়া) আসনের নৌকার মাঝি করতে নেতাকর্মীরা আকুল আবেদন জানান।


এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে রফিকুল ইসলাম লিটন, সিআইপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

এই আসনকে আধুনিক আসন হিসেবে গড়ে তুলতে চাই। ছাত্রলীগ রাজনীতির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে ঝালকাঠি-১ আসনকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও করব।

নিজ এলাকায় মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও থাকবো। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।


রফিকুল ইসলাম লিটন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের উন্নয়ন হচ্ছে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা রয়েছে। বর্তমানে দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান।

দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য দেশের সাধারণ মানুষের সমর্থন আশা করেছেন তিনি।

তিনি রাজাপুর-কাঁঠালিয়া এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনাদের সুখে-দুঃখে অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকতে চাই।

স/এষ্