ঢাকামঙ্গলবার , ১৪ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীর শ্যামপুর বালুঘাটে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায়

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৪, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর শ্যামপুর বালুঘাটে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায়

রাকিব হাসান, পবা: রাজশাহীর পবা উপজেলার শ্যামপুর বালুঘাটে বালুবাহী ট্রাকপ্রতি টোল আদায়ের জন্য ইজারা দিয়েছে কাটাখালী পৌরসভা। প্রায় দুই কোটি টাকা দিয়ে চলতি মৌসুমের জন্য পৌরসভা কর্তৃক বালু ঘাটটি ইজারা দেওয়া হয়েছে। কিন্তু ইজারাদার বিধিবহির্ভূতভাবে ফাঁকা রসিদে অতিরিক্ত টোল আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। ট্রাক প্রতি ৬০ টাকা করে টোল আদায়ের নিয়ম থাকলেও আদায় করা হচ্ছে ৩০০ টাকা করে। এতে করে ট্রাক মালিক, বালু গ্রাহক ও ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। তবে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি স্বীকার করেছে টোল আদায়কারী ইজারাদার ও পৌর কর্তৃপক্ষ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পৌরসভা থেকে বালুবাহী ট্রাকপ্রতি ৬০ টাকা করে টোল আদায়ের জন্য ইজারা আদায়ের নিয়ম থাকলেও আদায় করা হচ্ছে ট্রাক প্রতি ৩০০ টাকা করে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

সাব ইজারাদার জনি ইসলাম জানান, এই ঘাটটি টোল আদায়ের জন্য প্রথমে ইজারা পায় নিতি ট্রেডার্সের প্রোপাইটর রিপন ইসলাম। পরে তিনিসহ (জনি) কয়েকজন যৌথভাবে রিপনের কাছ থেকে ঘাটটির ইজারা গ্রহণ করেন। তবে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ স্বীকার করে বলেন, ঘাটে যাতায়াতের সড়ক নির্মান করার জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

এ বিষয়ে কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনোয়ার সাদাত নান্নু সাংবাদিকদের বলেন, বালুবাহী ট্রাক যাতায়াতের কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। তাই অতিরিক্ত টোলের টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা হয়। অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ স্বীকার করে তিনি বলেন, এই টোল কমানো সম্ভব নয়।

জানতে চাইলে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্