ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীতে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট জাগ দিতে পুকুর ভাড়া

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ২৮, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট জাগ দিতে পুকুর ভাড়া

মঈন উদ্দিন।। রাজশাহীতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ায় পুকুর পষ্কুনি ও ডোবায় পানি না হওয়ায় চলতি মওসুমে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা।

এতে বাধ্য হয়ে চাষিরা পকুর ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছেন। জেলার বিভিন্ন উপজেলায় এমন খবর পাওয়া যাচ্ছে। পুকুর মালিকরা প্রতি এক বিঘা জমির পাট জাগ দিতে চাষিদের থেকে নিচ্ছেন দুই হাজার টাকা বলে জানাগেছে।

জেলার বাঘা উপজেলার দিঘা, বাউশা, হরিনা, আড়ানী রেলস্টেশন এলাকা, চকরপাড়ায় বেশকিছু মালিক তাদের পুকুর ভাড়া দিয়েছেন পাট জাগ দেওয়া জন্য।

পুকুর মালিকরা প্রতি এক বিঘা জমির পাট জাগ দিতে চাষিদের থেকে নিচ্ছেন দুই হাজার টাকা। এজন্য মালিকরা পুকুরে শ্যালো মেশিনের মধ্যেমে পানি জমিয়ে পাট জাঁকের উপযোগী করে রাখছেন।

স্থানীয় পাট চাষিরা বলছেন, প্রতি বছর বাঘায় প্রচুর পাটের চাষ হয়। কিন্তু সঠিক সময়ে বৃষ্টিপাতের কারণে খাল-বিলে জমা পানিতে পাট জাগ দেওয়া হতো। ফলে পাট জাগ দেওয়া নিয়ে কোনদিন চাষিদের চিন্তা করতে হয়নি। কিন্তু এ বছর খাল, বিলে তেমন পানি নেই।

পাট জাগ দেওয়া নিয়ে পানির অভাবে অনেকেই পাট কাটেননি। আর যারা পাট কেটেছেন তারা পুকুর ভাড়া নিয়ে জাগ দিচ্ছেন। এতে করে তুলনামূলক পাটের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে বলে জানান তারা।

বাঘা উপজেলার হামিদকুড়ার পাটচাষি হাবিবুর রহমান বলেন, তার দুই বিঘা জমির পাট জাগ দিয়েছেন ভাড়া করা পুকুরে। পুকুরটি জোতরঘু এলাকার বেলাল হোসেনের। তিনি পাট জাগ দিতে পুকুর ভাড়া দেওয়ার লক্ষ্যে শ্যালোমেশিন দিয়ে পানি জমিয়েছেন। তার পুকুরে অনেকেই পাট জাগ দিয়েছেন। তার দুই বিঘা জমির পাট জাগ দেওয়ার জন্য তাকে দিতে হয়েছে ৪ হাজার টাকা।

বাঘার উপজেলার জোতরঘু গ্রামের পুকুর মালিক বেলাল হোসেন বলেন, বৃষ্টি নেই। তার পুকুরে একটু পানি ছিল। অনেক চাষি সেখানে পাট জাগ দিতে চাচ্ছিলেন। পরে শ্যালোমেশিনের মাধ্যমে পুকুরে পানি দেয়। চাষিদের শর্ত সাপেক্ষ পাট জাগ দিতে অনুমতি দিয়েছি।

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, চাষিরা ৫০০ থেকে ১ হাজার টাকায় পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিয়েছে অনেকেই। তবে বৃষ্টি হয়েছে। দ্রুত এই সমস্যা কেটে গেছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে পাট কাটা শুরু হয়েছে। এ বছর রাজশাহী জেলায় ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে।

গত বছরের তুলনায় ৪৪২ হেক্টর বেশি জমিতে এই পাটের চাষ হয়েছে। আর বাঘা উপজেলায় ৩ হাজার ৮০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। চাষিদের মধ্যে অনেকের জমিতে এখনও পাট রয়েছে।

অনেকেই পাট কেটে জাগ দিয়েছেন। কেউ কেউ আবার বিক্রিও করছেন হাটে বাজারে। তবে বেশির ভাগ উপজেলায় বর্তমানে পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছুড়ানো এবং শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

স/এষ্