ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীতে তাল গাছেই মৃত্যুবরণ করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৩, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে তাল গাছেই মৃত্যুবরণ করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক

মঈন উদ্দীন: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয় গ্রামে তাল গাছে উঠে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তাল গাছে ওঠে ডাল কাটার সময় তিনি মারা গেছেন। নিহত ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। তার বাড়ি বেলপুকুরিয়া গ্রামে। তিনি বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

বেলপুকুর থানার ওসি মনির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গাছেই মারা গেছেন। পরে স্থানীয়রা টের পেয়ে গিয়াস উদ্দিনের লাশ গাছ থেকে দড়ি দিয়ে বেধে নিচে নামিয়ে আনেন।

স/এষ্