ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীতে আবারো বাড়ছে করোনার সংক্রমণ, স্বাস্থ্যবিধির ওপর গুরুত্বারোপ

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৯, ২০২২ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে আবারো বাড়ছে করোনার সংক্রমণ, স্বাস্থ্যবিধির ওপর গুরুত্বারোপ

মঈন উদ্দিন : করোনার সংক্রমণ আবারও বাড়ছে। রাজশাহীতে সর্বশেষ করোনা শনাক্ত হয় গত রোববার (২৬ জুন)। ওই দিন রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এ অবস্থায় সংক্রমণ বাড়লেও মাস্ক পড়ায় অনিহা দেখাচ্ছেন বেশিরভাগ মানুষ। হাট-বাজার, মার্কেট, দোকান, ক্লিনিক-হাসপাতাল কোথাও মাস্কের ব্যবহার হচ্ছে না আগের মতো। আর আগে সব ধরনের প্রতিষ্ঠানে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও এখন নেই। কোথাও ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে করোনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের সময় সংক্রমণের চূড়ায় থাকা রাজশাহীকে নিয়ে আবার শঙ্কা জাগছে। এই অবস্থায় সবাইকে আবশ্যিকভাবে বাইরে বের হলে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ৮ জুন পর্যন্ত রাজশাহীতে কোনো করোনা আক্রান্ত রোগী ছিল না। এরপর ৯ জুন ৬৬ জনের নমুনা পরীক্ষায় ১ জনের সংক্রমণ শনাক্ত হয়। ১৮ জুন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি। ১৯ জুন ১৯ জনের নমুনা পরীক্ষায় দু’জন শনাক্ত হন। এরপর ২০ জুন ২১ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং ২১ জুন ৩১ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ২২ জুন ৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৪ জন। ২৩ জুন ২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ২ জন। এরপর সর্বশেষ ২৬ জুন ৩১ জনের নমুনা পরীক্ষায় ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, রোগী না থাকায় গত ১৩ মে থেকে বন্ধ রয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট।

স/এষ্