ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

abu naser
মে ২২, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। গতকাল শুক্রবার ভোরে রাজবাড়ী জেলার সদর থানাধীন রাজবাড়ী টু ফরিদপুর মহাসড়কের পাশে দেওয়ান হাইওয়ে রেস্তোরার সামনে থেকে মাদক ব্যবসায়ী আজাদ হরকরা (৩৩) ও রানা হরকরা (২১) কে আটক করে। আটককৃত দুই আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী চক্র গাঁজার একটি চালান নিয়ে রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুর আগমন করতেছে।

এ প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী টু ফরিদপুর মহাসড়ক সংলগ্ন দেওয়ান হাইওয়ে রেস্তোরার সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আজাদ হরকরা(৩৩), পিতা-মৃত ওহাব হরকরা, মোঃ রানা হরকরা(২১), পিতা-মোঃ জাকির হরকরা, উভয় সাং-আরামবাগ চরকান্দা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুরদ্বয়কে আটক করে। এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ৩১.৫ কেজি গাঁজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সীমকার্ডসহ দুইটি মোবাইল ফোন, একটি পিকআপ গাড়ী এবং মাদক বিক্রিত ৪,৫০০/- টাকা জব্দ করা হয়।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য মদ ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্