ঢাকাবৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজবাড়ীতে অস্ত্রসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

abu naser
ডিসেম্বর ৩০, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে অস্ত্রসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

 

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন বাহিরচর দৌলতদিয়া ছাত্তার মেম্বাররের পাড়া গ্রাম এলাকা হতে মোঃ রমজান শেখ(২৮) নামে একজনকে আটক করে। আটককৃত রমজান, ওই উপজেলার বাহিরচর দৌলতদিয়া কাশেম মেম্বারের পাড়া গ্রামের মোঃ মাঈন উদ্দীন শেখের ছেলে। এসময় তার হেফাজত হতে দেশীয় তৈরী একটি পাইপগান সদৃশ্য অস্ত্র উদ্ধার করে।

ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধৃত আসামী উক্ত অস্ত্রের বৈধতা সম্পর্কে কোন তথ্য প্রমান দিতে না পারায় অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে গ্রেফতার পূর্বক উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত সহ উক্ত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।