ঢাকাসোমবার , ৬ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীর মেরুল বাড্ডায় আগুনে ১৬ টি দোকান ও বিভিন্ন মালামাল ভস্মীভূত

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৬, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মেরুল বাড্ডায় আগুনে ১৬ টি দোকান ও বিভিন্ন মালামাল ভস্মীভূত

এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্ট এলাকায় একটি মার্কেট আগুন লেগে ১৬ টি দোকান ও বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আজ সোমবার ভোর ৬ টায় আগুন নির্বাপন করতে সক্ষম হয়। তবে, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আজ দুপুরে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” সদরদপ্তরের ডিউটিরত অফিসার লীমা খানম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

লীমা খানম জানান, সোমবার ভোর ৪টা ২৯ মিনিটের সময় মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্ট এলাকায় একটি মার্কেট আগুনের সূত্রপাত হয়। মূহুত্বের মধ্যে আগুনের লেলীহান শীখা গুলো চারপাশে ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র বারীধারা, তেজগাঁও, খিলগাঁও ও পূর্বাচল থেকে মোট ৬ ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করে। ভোর ৫ টা ৩০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস। আর সম্পূর্ণ আগুন নির্বাপন করা হয় সকাল ৬ টায়।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ। অগ্নিকান্ডের কারণে ওই মার্কেটের ছোট বড় মোট ১৬টি দোকান পুড়ে গেছে। তার মধ্যে টায়ার-টিউব, ডিজেল, গ্যাসের সিলিন্ডারসহ অন্যান্য দোকান রয়েছে।

লীমা খানম আরো জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর স্বত্বাধিকারী ১৬ জন। আগুনের ঘটনায় তাদের ১৮ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন মালামাল ক্ষয়ক্ষরিত হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স/এষ্