রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে
মনির হোসেন জীবন : রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় কলেজ রোডে অবস্হিত কুমিল্লা প্যাকেজিং কারখানায় একটি টিনসেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের চেষ্টায় আজ সকাল ৯টা ২০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।
আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আগুন নিয়ন্ত্রনে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শনে গেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার এডি আব্দুল হালিম ও উপসহকারী পরিচালক হাফিজুর রহমান।
খালেদা ইয়াসমিন জানান, আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় কলেজ রোডে একটি টিনসেট প্যাকেজিং কারখানায় আগুন লাগে। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৭টা ৪৪ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট তাদের সাথে যুক্ত হয়। ফায়ার সার্ভিসের ডেমরা, পোস্তগোলা ও সদরদপ্তর থেকে মোট ৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ সকাল ৯টা ২০ মিনিটে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস এ কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষরিত পরিমান এখন পর্যন্ত জানা যায়নি। তবে, এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন আগুনের ড্রাম্পিংয়ের কাজ চলছে। রিপোর্ট পাওয়ার পর এবিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
স/এষ্

