ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীর পল্লবীতে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্লবীতে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

মনির হোসেন জীবন : রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। আজ রোববার সকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে মিরপুরের পল্লবী থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ রোববার রাত ৭ টায় পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বিএনপি নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি ও তার সহযোগি অংগ সংগঠনে ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত।
এরআগে গত বৃহস্পতিবার তিতুমীর কলেজ ছাত্র দলের সহসভাপতি মো, জসীম রানা (৩০), আব্দুল্লাহ আল মামুন (৩২),এস, এম, হাবিব (২৬), সালাহ উদ্দিন (৩২), নিজাম উদ্দিন (৩৬), নজরুল ইসলাম (৪৫) ও মেহেদি (২৭)সহ বিএনপির সাত জন নেতাকর্মীকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে মিরপুরের পল্লবী ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করে বিএনপি। সমাবেশে সংঘর্ষের জেরে পুলিশ দুই জন কর্মকর্তাসহ ৭/৮ জন পুলিশ সদস্য আহত হন।

এছাড়া এঘটনায় পুলিশের গাড়ি ভাংচুর ও সরকারি কাজে বাধা প্রদানের দায়ে পল্লবী থানার উপ- পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদি হয়ে ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও মোট ১৫০ জনের নামে একটি মামলা দায়ের করে পুলিশ। এনিয়ে এখন পর্যন্ত বিএনপির মোট ১৬ জন নেতাকর্মী কে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

স/এষ্