ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীর দক্ষিণখান থেকে ভূয়া মেজর গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১২, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর দক্ষিণখান থেকে ভূয়া মেজর গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা : আজ সোমবার সকালে র্যাব ১ এর একটি  আভিজানিক দল রাজধানীর দক্ষিণ খান থেকে ভূয়া মেজর পরিচয় দানকারী একজনকে গ্রেফতার করে।
দীর্ঘদিন যাবৎ সরকারী বাহিনীর নাম ব্যবহার আড়ালে একটি প্রতারক চক্র বিভিন্ন লোকজনের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদবীতে চাকুরী দেয়ার কথা বলে জন সাধারনের কাছ থেকে বিপুল পরিমান অর্থ প্রতারণার মাধ্যমে আতœসাৎ করছে।
গত ০৬/০৩/২০২৩ ইং তারিখে প্রতারক রাজিবুল হাসান রকি (৩০) এর ছোট ভাই এর প্রয়োজনীয় সকল কাগপত্রসহ ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি এর সামনে হাজির থাকতে বলে এবং চাকুরির নিয়োগপত্র নিতে হলে অফিসিয়াল খরচ বাবদ ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) টাকা দিতে হবে বলে জানায়।
ভিকটিম তার পরিবারের সাথে আলাপ আলোচনা করে টাকা সংগ্রহ করে তার ছোট ভাই মোঃ আবুল কালাম (৩০) এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ গত ০৬/০৩/২০২৩ইং তারিখ ১৩.৩০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার ভাষানটেক থানাধীন ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডির পশ্চিম পাশের যাত্রী ছাউনীতে যেয়ে উপস্থিত হয়ে বিবাদী ভূয়া মেজর রাজিব আহমেদকে ফোন করলে বিবাদী উক্ত যাত্রী ছাউনীতে আসে।
বিবাদী ভিকটিম ও তার ছোট ভাই মোঃ আবুল কালাম (৩০) এর সাথে কথা বলে এবং ভিকটিমের ছোট ভাইকে শারীরিকভাবে পর্যবেক্ষণ করে চাকুরি যোগ্য বলেন আমার নিকট হতে নগদ ৪০,০০০/- টাকা এবং ভিকটিমের ছোট ভাইয়ের প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করেন।
গত ০৯/০৩/২০২৩ইং তারিখ ভিকটিম ফোনে যোগাযোগ করে ডিএমপি ঢাকার ভাষানটেক থানাধীন ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি এর সামনে হতে বিবাদীর নিকট হতে চাকুরির নিয়োগপত্র সংগ্রহ করতে বলে চলে আসে।
ভিকটিম বিবাদীর কথামত গত ০৯/০৩/২০২৩ইং তারিখ আনুমানিক নয় ঘটিকার সময় ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি এর সামনে যেয়ে বিবাদী ভূয়া মেজর রাজিব আহমেদ এর মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বার দুইটি বন্ধ পায়।
ভিকটিম নিরুপায় হয়ে বিষয়টি নিয়ে অধিনায়ক, র‌্যাব-১, উত্তরা, ঢাকা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ১১ জুন ২০২৩ ইং তারিখ অনুমান ০১৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার দক্ষিণখান থানাধীন কাওলা রোডস্থ হাজী ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া মেজর পরিচয়দানকারী প্রতারক মোঃ রাজিবুল হাসান রকি (৩০), পিতা-মোঃ তানজির হাসান, থানা-আদমদিঘী, জেলা-বগুড়া’কে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীদের নিকট হতে ০২ টি র‌্যাক বেজ, ০১ টি ভূয়া সেনাবাহিনীর পরিচয়পত্র, ০৩ টি ভূয়া চিকিৎসাবহি, নগদ ৪৫৫০ টাকা, ০২ টি ক্রেডিট কার্ড,  ০১ টি হাত ঘড়ি, ০১ টি পাসপোর্ট, ০২ টি মোবাইল ফোন, ০৮ সিম কার্ড, ০২টি ব্যাগ, ০১ টিচেক বহি, ০৩ টি স্ট্যাম্প, অন্যান্য কাগজপত্রের সাথে জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট সাইজ ছবি উদ্ধার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন।