ঢাকাসোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৫, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

শাহীন আহম্মেদ : রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকাল থেকেই কোথাও ছিল মেঘলা আকাশ, কোথাও বৃষ্টি। কিন্তু বেলা আড়াইটা নাগাদ চারদিক অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি নামে রাজধানীজুড়ে।

ত্রিশ মিনিটের ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অলিগলির খানাখন্দ, ডোবা, নর্দমা। কোনো কোনো এলাকার বড় রাস্তাও পানিতে তলিয়ে গেছে। গতকাল অফিস থেকে বের হয়েই বৃষ্টির কবলে পড়েছেনে অনেকে। অনেকেই পাচ্ছেন না যানবাহন। পেলেও প্রচণ্ড ভিড়। ফলে স্বস্তির বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে শহরের অনেক স্কুল-কলেজও ছুটি হয় এই সময়ে। তাতে একই ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরাও।

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী দুই থেকে তিন দিন থেমে থেমে এই বৃষ্টি চলবে। তবে কোথাও ভারী আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

স/এষ্