রাজধানীতে পৃথক দু’টি স্থানে অগ্নিকান্ড
মনির হোসেন জীবন ।। রাজধানীতে পৃথক দু’টি স্হানে আজ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশন থেকে দু’টি ও বারীধারা থেকে আরও দু’টি ইউনিটসহ মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নির্বাপণ করে। তবে, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আজ শনিবার দুপুরে ও বিকেলে রাজধানী তুরাগের সোনারগাঁও জনপথ সড়কের নলভোগস্হ রুপায়ন সিটিতে এবং ভাটারার থানার প্রগতি সরণি যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রাতে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শনিবার বিকেল ৪ টা ৫২ মিনিটের সময় রাজধানীর প্রগতি সরণি যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারীধারা স্টেশনের দু’টি ইউনিট ৪ টা ৮ মিনিটের সময় ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এবং ৫ টা ৮ মিনিটের ওই লাগা আগুন তারা নির্বাপণ করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, সিএনজি চালিত অটোরিকশা যান্ত্রিকত্রুটি (ব্যাটারি স্মার্ক) থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিএনজি ভেতরে চালকসহ যাত্রী থাকলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রাফি আল ফারুক জানান, শনিবার দুপুর ১২ টা ৩৩ মিনিট সময় তুরাগের সোনারগাঁও জনপথ সড়কের নলভোগস্হ রুপায়ন সিটিতে একটি ৬ তলা ভবনের নিচ তলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্হলে পৌঁছে ১২ টা ৫৫ মিনিটের সময় আগুন নির্বাপন করে।
তিনি জানান, অগ্নিকান্ডের ফলে প্রায় এক কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষরিত হাত থেকে রক্ষা পেয়েছে এবং প্রায় ১০ হাজার টাকার কার্টনসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স/এষ্

