ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীতে কীটনাশক পানে ডিএসসিসি’র এক নারী পরিচ্ছন্নকর্মী নিহত

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৬, ২০২২ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে কীটনাশক পানে ডিএসসিসি’র এক নারী পরিচ্ছন্নকর্মী নিহত

এস, এম, মনির হোসেন জীবন : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) এক নারী পরিচ্ছন্নকর্মী কীটনাশক সেবন করে নিহত হয়েছেন। নিহতের নাম আলেয়া বেগম (৪৪)।

নিহত আলেয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার লালাটি কাঁচপুর গ্রামের মৃত বদিউজ্জামানের মেয়ে। তার স্বামীর নাম মো, রমিজ মিয়া বলে জানা গেছে।

আজ সোমবার (১৬ মে, ২০২২) ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সন্ধা পৌনে ৬ টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানার গাজীর বস্তিতে এ ঘটনাটি ঘটে। পরে তার পরিবারের লোকজন আহত অবস্হায় তাকে উদ্বার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে চিকিৎসাধী অবস্হায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছোট বোন মাহমুদা আক্তার ও পরিচ্ছন্নকর্মীরা জানান, নিহত আলেয়া বেগম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) দৈনিক মজুরিতে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতো। ইতিপূর্বে আলেয়ার স্বামী রমিজ মিয়ার মারা যান। এরপর থেকে সে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

রোববার সন্ধ্যার আগে আমার বড় বোন আলেয়া সবার অগোচরে বাসায় কীটনাশক জাতীয় কিছু সেবন (পান) করে হঠাৎ বমি করতে করতে অসুস্থ ও অচেতন হয়ে পড়েন।

এরপর সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিলে স্টমাক ওয়াশ করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকার শাহজাহানপুর থানার গাজীর বস্তিতে এক ছেলে ও এক মেয়েকে সাথে নিয়ে বসবাস করতো সে।

ওসি মো, বাচ্চু মিয়া আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

স/এষ্