ঢাকাশুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রশিকপুরে ছবি তুলতে গিয়ে পানিতে পড়ে স্কুল ছাত্র নিখোঁজ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

মুজিবনগর রশিকপুরে ছবি তুলতে গিয়ে পানিতে পড়ে গাংনীর স্কুল ছাত্র নিখোঁজ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলা রশিকপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদীর পাড়ে ছবি তুলতে গিয়ে পানিতে পড়ে উৎসব হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। উৎসব হোসেন গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার ফজলুল হকের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে রশিদপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদীর সুইচ গেটে ছবি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান স্কুল ছাত্র উৎসব ও বন্ধুরা মিলে রশিদপুর গ্রামের পাশে ভৈরব নদীর সুইচ গেটে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে অসাবধানবশত ফসকে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়।

ভৈরব নদীর পানিতে প্রায়ই ২ ঘণ্টা যাবত ফায়ার সার্ভিসের একাধিকদল তল্লাসি চালিয়ে স্কুল ছাত্র উৎসবকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে খুলনা থেকে একটি ডুবুরিদল তাকে খুঁজতে রশিকপুর অভিমুখে রওনা দিয়েছে।

স/অ