ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যে দল দুর্নীতির জন্য জেল খাটে, সেই দলের কোন ভবিষ্যত নাই: স্বাস্থ্যমন্ত্রী

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১২, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যে দল দুর্নীতির জন্য জেল খাটে, সেই দলের কোন ভবিষ্যত নাই: স্বাস্থ্যমন্ত্রী

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি ।। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,যে দলের প্রধান বিদেশে পালিয়ে আছেন এবং আরেকজন এখানে জেল খাটছেন শুধুমাত্র শেখ হাসিনার দয়াতে বাইরে আছেন।যে দল নেতৃত্ব শুন্য, যে দল দুর্নীতির জন্য জেল খাটে সেই দলের কোন ভবিষ্যত নেই বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার ( ১২ আগস্ট) দুপুরে সদর উপজেলার গড়পাড়ায় শুভ্র সেন্টারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সদর, সাটুরিয়া ও পৌরসভার হিন্দু সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র এমন একটা জিনিস যে ষড়যন্ত্র মায়ের পেটের শিশুকেও ধংস করে দেয়।কাজেই ষড়যন্ত্র থেকে সাবধান। চোখ-কান খোলা রাখবেন কারণ আমাদের সকলের অস্তিত্বের প্রশ্ন এটি।

শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসে এই দেশের স্বাধীনতা বিপন্ন হবে,দেশের শান্তি বিপন্ন হবে, সংখ্যালঘুরা নির্যাতিত হবে,তার প্রমাণ কিন্ত আপনারা পেয়েছেন! এই উন্নয়ন ব্যহত হবে সেটি আমাদের বার বার বুঝতে হয়েছে।আমারা বার বার ভুল করতে পারি না।কাজেই আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত হন।

স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনি এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলেন,আমি কথা কম কাজে বিশ্বাসী ! আমি কথা বল্লাম সেটি বড় কথা নয়,আমি কি করেছি সেইটা হলো বড় কথা।আপনারা ভোট দিয়েছেন,আমি মনে করি একটা ভোটের মূল্য হাজার হাজার কোটি টাকা।

আবার ভোটের মূল্য শূন্যও করা যায়।আমরা আপনাদের ভোটের মূল্যকে হাজার হাজার কোটিতে নিয়ে গেছি।এবং বিএনপি,জামাত-জোট শূন্যের কোঠায় নামিয়ে দিয়েছিল। মানিকগঞ্জে একটা মেডিক্যাল কলেজ করতেই দেড় হাজার কোটি টাকা ব্যয় হয়েছে আপনারা তা সকলেই জানেন।

এই দেড় হাজার কোটি টাকার সম্পদ আপনাদের। আমারা যতটুকু সময় এখানে কাটিয়েছি কি উন্নয়ন হয়েছে এই সাটুরিয়া,সদর ও পৌরসভায় তা জানেন আপনারা। আর বিএনপি’র সময় কি উন্নয়ন হয়েছে সেই তুলনা যখন করবেন তাহলেই বুঝতে পারবেন গত ১০ বছরে আমাদের সময়ে কতটুকু উন্নয়ন হয়েছে আর গত ৪০ বছরে কি উন্নয়ন কাজ হয়েছে তাহলে আপনারা তা অনুধাবন করতে পারবেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মো: রমজান আলী,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সদর,সাটুরিয়া ও পৌরসভার দলীয় নেতাকর্মীরা সহ হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন পরিষদ,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু,বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ব্রাহ্মণ পরিষদ সহ মোট ৩৩টি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

স/এষ্