ঢাকাশনিবার , ৩০ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যুগ্ম সচিব নুরুল ইসলামের সাথে জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মতবিনিময়

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ৩০, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

যুগ্ম সচিব নুরুল ইসলামের সাথে জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মতবিনিময়

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম।

শনিবার দুপুরে স্কুল পরিদর্শনে যান তিনি। এসময় স্কুলের শিক্ষার্থীদের পড়ালেখার সার্বিক খোঁজ খবর নেন। শিক্ষার্থীরা স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে তাকে অবহিত করলে তিনি তাদের পড়ালেখার সামগ্রী, বিনোদন ও খেলাধূলার সামগ্রী প্রদানের আশ্বাস দেন।

পরে স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে প্রথম মতবিনিময় সভা করেন তিনি। স্কুলের শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধিতে সার্বিক সহযোগীতার আশ্বাসসহ বঙ্গবন্ধু কর্নার করার ঘোষনা দেন যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও তিনি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্কুলটির প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোশাররফ তালুকদার।

এসময় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মাহবুবুর রহমানসহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম স্কুলে পৌছালে স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

স/এষ্