যাত্রাবাড়ীতে শীতল পরিবহনের বাসচাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত : বাস জব্দ
এস.এম.মনির হোসেন জীবন: রাজধানীর যাত্রাবাড়ীতে শীতল পরিবহনের বাস চাপায় (সড়ক দুর্ঘটনায়) নবম শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম মোছা. হাবিবা ইসলাম ওরফে মিথিলা আক্তার মিম (১৭)। নিহত মিম চাঁদপুরের নূর মোহাম্মদের কণ্যা বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ দুপুরে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচচু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান জানান, আজ দুপুরে যাত্রাবাড়ী থানার সাদ্দমা মার্কেট এলাকায় শীতল পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে সজোরে এসে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা (থাকা) মিথিলা রাস্তায় ছিটকে পড়ে যায়। তখন বাসটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় মিথিলা । তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত শীতল পরিবহনের বাসটি জব্দ করা হলেও গাড়ি চালক পালিয়ে গেছে।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহত মিথিলার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
নিহতের বন্ধু শরীফুল ইসলাম জানান, তিনি মিরপুর এলাকায় থাকেন। মিথিলাকে নিয়ে সকালে নিজ কাজে মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জের চাষাড়া যান। সেখান থেকে ফেরার পথে সাইনবোর্ডের মাদ্রাসা থেকে মিথিলাকে নিয়ে শেখপাড়ার বাসায় যাচ্ছিলেন। সাদ্দাম মার্কেটের সামনে যাওয়া মাত্রই মিম পেছন থেকে রাস্তায় পড়ে যায়। পরে শীতল পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের আত্নীয়রা জানান, নিহত মীম যাত্রাবাড়ীর শেখপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। সে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার তামিরুল মিল্লাত মাদ্রাসায় নবম শ্রেণির শিক্ষার্থী।
এঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
স/এষ্

