যশোরে বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির
জেলা পর্যায়ে বার্ষিক সিম্পোজিয়াম সভা অনুষ্ঠিত
সাঈদ ইবনে হানিফ: যশোরে বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির জেলা পর্যায়ে বার্ষিক সিম্পোজিয়াম সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সকাল ১০ টায় জেলার উপশহরের (এফপিএবি) ভবনের দ্বিতীয় তলার হল রুমে জেলার ৮ টি , উপজেলা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। (USAID) র, অর্থায়নে বেসরকারি এনজিও সংস্থা (রুপান্তর ও আভাস) এর পরিচালনায়( রাইটস যশোর) আয়োজিত এই সিম্পোজিয়াম সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার কার্যক্রম উদ্বোধন করেন, স্থানীয় সরকার মন্রনালয়ের উপ পরিচালক জনাব, হুসাইন শওকত, উপস্তিত ছিলেন উপপরিচালক, (সমাজ সেবা) অসিম কুমার সাহা, উপস্থিত ছিলেন, বেসরকারি এনজিও সংস্থা( রুপান্তর) অসিম আনন্দ দাস, প্রীতিশ রায়, বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির বাঘারপাড়া উপজেলার প্রধান, ও (বাঘারপাড়া) প্রেসক্লাব সভাপতি মোঃ ইকবাল কবির,কমিটির সদস্য, দৈনিক কালের খবর পত্রিকার বাঘারপাড়া প্রতিনিধি – সাঈদ ইবনে হানিফ, সহ প্রতিরোধ কমিটির ৮ উপজেলার নেতৃবৃন্দ।
মত বিনিময় সভায় কমিটির নেতৃবৃন্দ, বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও বাল্য বিবাহ প্রতিরোধে সফলতার অর্জনে আগামী কর্মপরিকল্পনার বিষয়ে বিভিন্ন মত ব্যাক্ত করেন।
স/অ

