ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে রওনক জাহানের যোগদান

চমক নিউজ বার্তা কক্ষ
মার্চ ৯, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে রওনক জাহানের যোগদান

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ।। প্রথমবারের মতো যশোরে নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন রওনক জাহান।

রোববার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন। পরে তিনি পুলিশ লাইন পরিদর্শন করেন। সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক খোঁজ খবর নেন। পরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে হাজির হন। এরপর তিনি যশোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

উল্লেখ্য রওনক জাহান এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিএমপির উত্তর জোনের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন। সেখানথেকে তাকে যশোরে বদলি করা হয়। অন্যদিকে, যশোরের সাবেক পুলিশ সুপার জিয়া উদ্দীনকে ঢাকা হেডকোয়াটার্সে সংযুক্ত করা হয়।