ঢাকাশুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যশোরের শার্শায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মো. সাইদুল ইসলাম: বিশিষ্ট শিক্ষক মরহুম দাউদ হোসেন মাষ্টার স্মরণে যশোরের শার্শায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর ) বিকাল ৪টায় শেখ রাসেল স্টেডিয়ামে শার্শা সদর ছাত্র ও যুব সমাজের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শরিফুজ্জামান পরাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আশরাফুল আলম বাবু, আইনজীবী মোস্তফা কামাল মিন্টু, বখতিয়ার রহমান, ওসমান আলী, আহসান হাবিব খোকন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, আরংগজেব, আব্দুর রশিদ ও সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু জুবায়ের শাওন, জেলা ছাত্রদলের সদস্য ওহিদুজ্জামান সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আলহাজ্ব খায়রুজ্জামান মধু বলেন, এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য। এ সময় তিনি ছাত্র ও যুবসমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের আহ্বান জানান।