যশোরের বাঘারপাড়ার দক্ষিন শ্রীরামপুর গ্রামের তিন শিশু পুখুরে ডুবে নিহত
বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ার দক্ষিন শ্রীরামপুর গ্রামের তিনজন শিশু একই সঙ্গে পুখুরের পানিতে ডুবে নিহত হয়েছে।
৩০মে-২২ তারিখ সোমবার দুপুরে( ১-৩০ মিঃ) দক্ষিণ শ্রীরামপুর গ্রামের তিনজন শিশু (খেলার সাথী) পুখুরে গোসল করতে নেমে ডুবে যেয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
নিহত শিশুরা হলো দক্ষিণ শ্রীরামপুর গ্রামের কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন (৯) এবং একই গ্রামের হারুন অর রশীদের মেয়ে তমা খাতুন (৮) ও আবু সাঈদ মোল্যার ছেলে হুসাইন (৬)। তারা একসঙ্গে পুখুরে গোসল করতে নেমে ডুবে যায়।
স্থানীরা বাঘারপাড়া ফায়ার সার্বিসে খবর দেয়ার পর তাদের প্রচেষ্টার ফলে তিনজন শিশুকে পানি থেকে উদ্ধার করা সম্ভব হলেও বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু তিনটিকে মৃত্যু ঘোষণা করেন।
বাঘারপাড়া থানা সুত্র থেকে নিহত শিশুদের পারিবারিক সূত্র থেকে বিষয়টি নিয়ে হওয়া গেছে।
স/এষ্

