ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রতার জেরে মারামারিতে ২ নারী আহত

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ২০, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রতার জেরে মারামারিতে ২ নারী আহত

বাঘারপাড়া।। যশোরের বাঘারপাড়া থানাধীন আমতলা বাজার এলাকায় শত্রুতার জেরে শাবল ও বাঁশের লাঠি দিয়ে হামলা চালিয়ে দুই নারীকে আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রওশনা (৩৫), ও দোহাকুলা ইউনিয়নের সুখদেবনগর গ্রামের জবেদা (৬০)। ঘটনার পর স্থানীয়রা তাঁদের স্বজনদের খবর দিলে পরিবার-পরিজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পূর্ব বিরোধের জেরে বাঘারপাড়ার সুখদেবনগর এলাকার আনিসুর রহমানের ছেলে মেহেদী (২৫), রহিম মোল্লার ছেলে রজব আলী (৪০), সাদেক আলী মোল্লার ছেলে আজগর মোল্লা (৫০), সহ আরও ৬–৭ জন আমতলা বাজার এলাকায় ওই দুই নারীকে লক্ষ্য করে মারধর করেন। এসময় তাঁদের হাতে শাবল ও বাঁশের লাঠি ছিল বলে জানান ভুক্তভোগীদের স্বজনরা।