ঢাকাবুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ময়মনসিংহের ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৮৯ বস্তা চাল জব্দ, মামলা

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৮৯ বস্তা চাল জব্দ, মামলা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রকল্পের আওতাধীন ১০ টাকা কেজির প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ৮৯ বস্তা চাল জব্দ করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার সিংহেশ্বর বাজারে মো. শহিদুল ইসলাম শহিদের দোকান থেকে এসব চাল জব্দ করা হয়। শহিদুল ইসলাম উপজেলার সিংহেশ্বর (ভাটপাড়া) গ্রামের মৃত শামছুল হকের পুত্র।

জানা যায, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর বাজারের একটি দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির বেশ কিছু চাউলের বস্তা মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং খাদ্য বিভাগের কর্মকর্তাগণ সোমবার রাত পৌনে ৮ টায় সিংহেশ্বর বাজারে অভিযান চালায়। এসময় শহিদুল ইসলাম শহিদের দোকান ঘরের দরজা খুলিয়া ভিতরে প্রবেশ করে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ৮৯ বস্তা সরকারি চাল দেখতে পেয়ে তা জব্দ করেন।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহকারী রুনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার দোকান মালিক শহিদুল ইসলাম শহিদসহ অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দোকান মালিক শহিদ বর্তমানে পলাতক রয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই মোস্তাক আহমেদ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ হাসান এ বিষয়ে বলেন, শহিদ একজন দোকানদার ও ফরিয়া ব্যবসায়ী। সে কোন ডিলার নয়।আমরা তার বিরুদ্ধে মামলা করেছি। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।

স/বি