ঢাকাশুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ময়মনসিংহের তারাকান্দা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে গ্রেফতার- ১১

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের তারাকান্দা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে গ্রেফতার- ১১

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ উপজেলার গোয়াতলা ও পিঠাসুতা গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী ও ৮ জন জুয়ারিসহ ১১ জনকে প্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, তারাকান্দা থানার এস আই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন, এ এস আই (নিঃ) রুবেল মিয়া, এ এস আই আল নোমান ও এ এস আই তানভীর আহমেদ সহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার উপজেলার গোয়াতলা ও পিঠাসুতা গ্রামে মাদক ও জুয়া বিরোধী পৃথক অভিযান পরিচালনা করেন।

এসময় গোয়াতলা থেকে ইতোপূর্বের ৮ টি মাদক মামলার আসামী শহিদুল, ৩ টি মাদক মামলার আসামী হারুন অর রশীদ ও মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।

অপরদিকে পিঠাসূতা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদী সহ ৮ জন পেশাদার জুয়ারিকে গ্রেফতার করেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

স/বি