মোহাম্মাদপুরে অভিনব ছিনতাইরে কবলে যুবক
নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদপুর বাসস্টান্ডে ছিনতায়ের শিকার হয়েছেন কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর অভিনেতা ও তরুণ প্রকৌশলী অন্তর সরকার। গত ৯ অক্টোবর মোহাম্মদপুর বাসস্টান্ডে বাস থেকে নামতেই অপরিচিত দুই যুবক কাছে এসে বলেন, কাল এখানে মারামারি হয়েছে। যারা মেরেছে তার সঙ্গে আপনার চেহারার মিল রয়েছে।
আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। নিজেদের ডিবি পরিচয় দিয়ে জোর করেই তারা অন্তরকে পাশের ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে মেরে কাছে থাকা সবকিছু লুটে নেয় চক্রটি। একি ভাবে মোহাম্মদপুর ও এর আশেপাশে বেশকিছু ছিনতায়ের খোঁজ পাওয়া গেছে।
ভুক্তভোগী অন্তুর সরকার মোহাম্মদপুর থানায় সাধারণ ডাইরি করেও এখনো কোন প্রতিকার পায়নি। ভিডিও ফুটেজে অপরাধিদের পরিস্কার দেখা গেলেও কোন এক অদৃশ্য কারণে পুলিশের ভূমিকা রহস্যজনক বলে দাবী করেছেন ভূক্তভোগী। তদন্তে থাকা উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, মোবাইলের ইএমআই নম্বর ব্যবহার করে অপরাধীদের ধরার চেষ্টা চলছে। মোবাইল চালু হলেই আমরা অনেক কিছু জানতে পারবো।
স/এষ্

