মোহনগঞ্জে সয়াবিন তেল অবৈধ মজুত করায় ৭০ হাজার টাকা জরিমানা
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি : আজ ১১ মে নেত্রকোনা জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ্ আলম, জেলার মোহনগঞ্জ উপজেলার কাচারি রোডে ক্রেতা সেজে সয়াবিন তেল কিনতে গেলে ব্যবসায়ীরা কোন দোকানে বোতলজাত তেল নাই বলে জানান।
পরবর্তীতে দুই মুদি দোকানদারের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স মঙ্গল দত্ত এবং পারুল ভান্ডারকে গোডাউনে পুরাতন মূল্যের বোতলজাত সয়াবিন তেলের অবৈধ মজুতের জন্যে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং মুক্তি স্টোরকে আমদানিকারকের সীলবিহীন প্রসাধনী বিক্রয় করায় ১০ হাজার টাকাসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ৭৩২ লিটার সয়াবিন তেল উপস্থিত ভোক্তাদের মাঝে আগের নির্ধারিত মূল্যে (১৬৮ টাকা লিঃ) বিক্রয় করা হয়।
অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম এর নেতৃত্বে সঙ্গে ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিল উদ্দিন এবং মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার।
স/এষ্

