ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মোটরসাইকেল রেস দিতে যেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোটরসাইকেল রেস দিতে যেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২

এস এম মেহেরাব হোসেন মেহেরপুর:মেহপরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াহিয়(৬৫) ও রাব্বি (২১) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে।

এ ঘটনায় ইমরান (২১) ও সাগর (২০) নামের আরও দুইজন ব্যক্তি আহত হয়েছে।নিহত ইয়াহিয়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামের গোলাম হোসেনের ছেলে ও রাব্বি মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরোন্দপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

আহত ইমরান মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মিলন হোসেনের ছেলে এবং সাগর চাঁদবিল গ্রামের হামিদুল ইসলামের ছেলে।শুক্রবার রাত সাড়ে নয়টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি ফার্মের কাছে এ সড়ক সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে আহত দুইজন ও নিহত রাব্বি পৃথক তিনটি মোটরসাইকেল সহ আরও বেশকটি মোটরসাইকেল রেস দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর দিকে আসছিলেন।অপরদিকে নিহত ইয়াহিয়া অপর একটি মোটর সাইকেলে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে চুয়াডাঙ্গার দিক থেকে আশা রাব্বি ইয়াহিয়ার মোটরসাইকেলকে ধাক্কা মারে, এর পর পরই ইমরান এবং সাগরের মোটরসাইকেলেও তাদের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়েন।এসময় ঘটনাস্থলেই ইয়াহিয়া মৃত্যুবরণ করেন। রাব্বি, ইমরান ও সাগর গুরুতর আহত হন।

আহত তিনজনকে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় রাব্বির অবস্থ আরও খরাপ হলে কত্যর্বরত চিকিৎসক রাব্বিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে রাজশাহী নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাত সাড়ে ১২ টার দিকে রাব্বি মারা যায়।

স/অ