ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর পৌরসভার বিভিন্ন বস্তিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর পৌরসভার বিভিন্ন বস্তিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় পৌরসভার অনুমোদিত বিভিন্ন বস্তিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার হঠাৎ পাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর শিউলি আক্তার, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, যুবলীগ নেতা ইউনুস আলী সাজাদুর রহমান সাজু প্রমূখ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন বলেন এই শহরকে গ্রীন, ক্লীন রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন বৃক্ষ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি বন্ধুর মত উপকার করে , তাই আসুন বেশি করে গাছ লাগায় পরিবেশ বাঁচায়।

স/অ