ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মাদকসহ এক ব্যবসায়ী আটক

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মাদকসহ এক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে কে এম মোস্তফা মামুন দিপু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ডিবি পুলিশ তার কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল নগদ ৪ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর শহরের মল্লিক পাড়া এলাকা থেকে দিপু কে গ্রেফতার করা হয়। দিপু মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের আব্দুর রশিদের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান, এ এসআই মাহাতাব, হেলাল উদ্দিনসহ ডিবি পুলিশের একটি দল মল্লিকপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় দিপুর নিকট থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ ফেন্সিডিল বিক্রির নগদ ৪ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে। এবং তাকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

স/অ