ঢাকাবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে ১৫ পিস ইয়াবাসহ ভাব রানা গ্রেফতার

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে ১৫ পিস ইয়াবাসহ ভাব রানা গ্রেফতার

এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর: মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আশিকুজ্জামান রানা ওরফে ভাব রানা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর শহরের ৭ নং ওয়ার্ড মল্লিকপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আশিকুজ্জামান রানা মেহেরপুর শহরের সাত নাম্বার ওয়ার্ড মল্লিক পাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহদারা খানের দিকনির্দেশনা এএসআই কহেতুর এর নেতৃত্বে এএসআই শাকিলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড মল্লিকপাড়া কবি নজরুল শিক্ষা মঞ্জিল এর সামনে আশিকুজ্জামান রানার বসতবাড়ী থেকে তাকে আটক করে।

এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।মেহেরপুর সদর থানার ওসি শাহদারা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রানা তার বাড়ি থেকে মাদক পাচার করে এবং আজ বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছি।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।উল্লেখ এএসআই কোহেতুর মেহেরপুর সদর থানা পুলিশের একজন চৌকস অফিসার। তিনি এর আগে একাধিক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছে

স/অ