ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৮, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও কেক কাটার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও কেক কাটার আয়োজন করা হয়।

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রী মেহেরপুর জেলা শাখার সভাপতি রেকসনা আক্তার এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বাদ্যের তালে র‌্যালীটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে কেক কাটা হয়।

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রীর সহ-সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি, সহ-সাধারণ সম্পাদিকা সুলতানা রাজিয়া টনি, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তবলা বাদক তুষার কান্তি সরকার, রাজিব আহমেদ, সুরুজ, নাসরিন আক্তার, নাজনীন আক্তার,শান্ত লাজুক, অনিক, শ্রাবণী এম সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

স/অ