ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে বাংলাদেশ বেতারের রেডিও স্টেশন স্থাপনের লক্ষ্যে স্থান পরিদর্শন

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৮, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে বাংলাদেশ বেতারের রেডিও স্টেশন স্থাপনের লক্ষ্যে স্থান পরিদর্শন

মেহেরপুর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব ফরহাদ হোসেন এমপি ঐকান্তিক প্রচেষ্টায় আজ বৃহস্পতিবার মেহেরপুরে বাংলাদেশ বেতারের রেডিও স্টেশন স্থাপনের লক্ষ্যে স্থান পরিদর্শন করা হয়েছে।

বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ মেহেরপুরের সদর উপজেলার চাঁদবিলের কাছে বাংলাদেশ বেতারের একটি পূর্ণাঙ্গ এফএম কেন্দ্র চালু করার জন্য সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে তিনি স্থান পরিদর্শন করেন।

বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক(বার্তা) এ এস এম জাহীদের সাথে অন্যদের মাঝে খুলনা আঞ্চলিক বার্তা সংস্থার আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রকের মোঃ নুরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ তার সঙ্গে রয়েছেন।

স/অ