ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরের দুর্যোগাক্রান্ত ব্যক্তি ও পরিবারে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

nayem ahmed
আগস্ট ২৮, ২০১৯ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি :  মেহেরপুরের গাংনীতে দুর্যোগাক্রান্ত হতদরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে উপজেলার ৬১ জন হতদরিদ্রের মাঝে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে প্রদান করা হয়। মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক। উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন।

 

স/এন