ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৬, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

মোঃরফিকুল ইসলাম মিঠু।। আগামী ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন করা হবে। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেল ভ্রমণ করতে পারবেন।’ছাত্র-ছাত্রীদের ভাড়ার বিষয়টি কি হবে তা এখনও ঠিক করা হয়নি বলে জানান সেতুমন্ত্রী। এ নিয়ে পরে আলোচনা করা হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘এটা ফাইনাল ভাড়া। বিরোধীরা সমালোচনা করুক, আমরা কাজ করে সেটার জবাব দিবো।’

স/এষ্