মুন্সীগঞ্জে সড়ক সংস্কারে ধীরগতিতে যাতায়াত ভোগান্তি
মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের মামাসার হতে টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিন বরুলিয়া ব্রিজ পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজের ধীরগতির কারনে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। স্থানীয়রা জানান, প্রায় ২ বছর আগে রাস্তাটিতে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়।
গেলো বর্ষায় রাস্তাটির দক্ষিন বরুলিয়া ব্রিজের পূর্বপাশে সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। রাস্তাটির প্রায় ১ কিলোমিটার অংশজুড়ে ইটের খোয়া ফেলে রাখা হয়েছে।
তার উপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। রাস্তাটির দক্ষিন বরুলিয়া এলাকার ব্রিজের এ্যাপ্রাচ সড়কটির বেহাল দশার কারনে ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। রাস্তাটির সংস্কার কাজ সমাপ্ত না করে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১ বছর ধরে বন্ধ রেখেছে সংস্কার কাজ ।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটি দিয়ে চুড়াইন, বিয়ানীবাজার, বজ্রযোগিনী, ধামারনসহ বিভিন্ন এলাকার প্রায় ৩০ হাজার মানুষ নিয়মিত টঙ্গীবাড়ীতে যাতায়াত করেন। প্রায় ১ কিলোমিটার সড়কে ইটের খোয়ার উপর দিয়ে ঝাঁকুনি খেয়েই যান চলাচল করছে।
দক্ষিন বড়লিয়া এলাকার ব্রিজের এ্যাপ্রোচ সড়কেও বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে ব্রিজ থেকে ওঠানামা করতে গিয়ে যাত্রী এবং পরিবহন চালকরা পড়ছেন বেশ বিপাকে। তবুও রাস্তাটি সংস্কারে ঠিকাধারী প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালক্ষেপন করছেবন বলেও অভিযোগ স্থাণীয়দের।
পথচারি মো. শাহীন লস্কর জানান, রাস্তাটির ১ কিলোমিটার অংশ পিচ ঢালাই না কলে ফেলে রাখা হয়েছে।গেলো বছর বর্ষার সময়ে বড়লিয়া এলাকার ব্রিজের এ্যাপ্রোচ সড়ক ভেঙে গেছে। সেই সময় থেকে এখন পর্যন্ত রাস্তাটিতে ভোগান্তি নিয়ে মানুষ যাতায়াত করছেন।
বিশেষ করে বড়লিয়া ব্রিজের পর থেকে প্রায় ২শ মিটার পর্যন্ত এ্যাপ্রোচ সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। দ্রুত সময়ে ইটের খোলা ফেলানো রাস্তা এবং বড়লিয়া ব্রিজের এ্যাপ্রোচ সড়কটি দ্রুত সময়ে সংস্কারের দাবি জানাচ্ছি।
সিএনজি চালক মো. জুয়েল শেখ চমক নিউজকে জানান, রাস্তাটির প্রায় ১ কিলোমিটার জুড়ে ইটের খোয়া ফেলে রাখা হয়েছে। পিচ ঢালাই দিয়ে দিলে রাস্তাটি দিয়ে যাতায়াত করে সুবিধা পেতাম। দক্ষিন বরুলিয়া ব্রিজটির পূর্ব পাশের ঢালে ওঠানামা করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। বেশিরভাগ সময়ে যাত্রীদের নামিয়ে দিয়ে খালি গাড়ী চালিয়ে এই রাস্তাটি পাড়ি দিতে হচ্ছে।
সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল আহসান চমক নিউজকে বলেন, রাস্তাটিতে সংস্কার কাজে ধীরগতি লক্ষ্য করা গেছে। বর্তমানে মামাসার এলাকায় ঠিকাধারী প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ করছেন। মামাসার হতে টঙ্গীবাড়ী উপজেলার বড়লিয়া ব্রিজ পর্যন্ত রাস্তাটিতে দ্রুত পিচ ঢালাই কাজ সম্পন্ন করার জন্য ঠিকাধারী প্রতিষ্ঠানকে বার বার তাগাদা দেয়া হচ্ছে।
স/এষ্

