ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী জেলা ইজতেমা

admin
ডিসেম্বর ৮, ২০১৭ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিনদিনব্যাপী জেলা ইজতেমা

মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জের মিরকাদিমে শুরু হয়েছে তিনদিনব্যাপী জেলা পর্যায়ে ইজতেমা । ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় । আগামী ৯ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জেলার ইজতেমার সমাপ্তি ঘটবে। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের উপস্থিতি পুরো ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ন হয়েছে । জেলা পর্যায়ে প্রথমবারের মত ইজতেমা হওয়ায় মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে । মিরকাদিমে আর এমসি, পৌরসভা মাঠ ও ঈদ গাঁ মাঠসহ ৩ টি মাঠে ২০ লক্ষ মুসল্লি সমাবেত হওয়ার জন্য ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । মুসল্লিদের জন্য থাকা, খাওয়া , স্যানিটেশন , বিশুদ্ধ খাবার পানি, অযুখানা, ১০টিরও বেশী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থসেবাসহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে । এদিকে ইজতেমা উপলক্ষে এর আশপাশ এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । ৪ টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো ইজতেমা এলাকার নিরাপত্তা পর্যবেক্ষন করা হচ্ছে । তাছাড়া রাস্তার প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে । নিরাপত্তার চাদরে ডাকা রয়েছে পুরো ইজতেমা ও এর আশপাশ এলাকা ।

অন্যদিকে মুসল্লিরা মুসল্লিদের গোসলের জন্য কোন ঘাট না থাকায় ভোগান্তিতে পরেছেন মুসল্লিরা । ইজতেমা ময়দানের পাশে রয়েছে ধলেশ্বরী ও ইছমিতি নদী ।

একাধিক মুসল্লি অভিযোগ করে বলেন, নদীর তীরে কচুরি পনা ও কাঁদা পানি হওয়ায় মুসল্লিরা ১০ টাকা ট্রলার ভাড়া দিয়ে নদীর অপরপ্রান্তে গিয়ে গোসল করতে হচ্ছে । এতে করে মুসল্লিরা পরছেন নানা ভোগান্তিতে ।
অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম জানান, ইজতেমা উপলক্ষে চার স্থরের নিরাপত্তা জোরদার করা হয়েছে । বিপুল পরিমান পুলিশ মোতায়েন রয়েছে । ইজতেমা এলাকার দোকানপাট বন্ধ রাখা হয়েছে । চলাচলের রাস্তা আলাদা আলাদা করা হয়েছে যাতে রাস্তায় কোন ধরনের যানজট সৃষ্টি না হয় । ইজতেমা ও এর আশপাশ এলাকার নিরাপত্তা জোরদারে পুলিশ সজাগ রয়েছে ।

স/মা