ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ বিতরণ

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৭, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি ।। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুব দলের আয়োজনে রবিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর বিএনপির সদস্য সচিব এড. মাহবুব উল আলম স্বপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির।

জেলা যুব দলের আহবায়ক মো: মজিবুর রহমান দেওয়ান এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি সোনিয়া হাবিব লাবনী, জেলা যুব দলের যুগ্ন আহবায়ক এড. আরিফ আহমেদ, সদস্য সচিব মো. মাসুদ রানা সহ যুব দলের নেতা কর্মীরা ।

সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

স/এষ্