ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ব্লাক আউট কর্মসূচির কারণে ৩ ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিলো ৭ লাখ গ্রাহক

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ১৮, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে ব্লাক আউট কর্মসূচির কারণে ৩ ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিলো ৭ লাখ গ্রাহক

এম.এম.রহমান ।। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা- কর্মচারিদের ব্লাক আউট কর্মসূচির কারণে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোট ৩ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো মুন্সীগঞ্জ বাসী। মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় শ্রীনগর এবং মিরকাদিম এই দুইটি গ্রিড থেকে বিদ্যুৎ সর্বরাহ করা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির ১০ কর্মকর্তার নামে মামলা এবং চাকুরি থেকে স্থায়ী বরখাস্ত করার প্রতিবাদে বিভিন্ন জেলায় ব্লাক আউট কর্মসূচি পালন করা করা। তাদের সাথে একাত্ত্বতা প্রকাশ করে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারিরাও ৩ ঘন্টার ব্লাক আউট কর্মসূচি পালন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক কর্মকর্তা। তারা জানান, জেলা প্রশাসন ও সেনাবাহিনীর মদ্যস্থতায় সমাধানের আশ্বাস পেয়ে ব্লাক আউট কর্মসূচি সামািয়কভাবে প্রত্যাহার করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির ১০ কর্মকর্তাকে পূন: বহাল না করলে আগামীতে আরোও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা।

সুত্র জানায়, জরুরি সেবা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করা, নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়নবোর্ড এর নির্দেশনার প্রতি অবজ্ঞা প্রদর্শন ও দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারি চাকরী বিধি ১৯৯২ ( সংশোধিত), ২০১২ এর বিধান অনুযায়ী গত ১৬ সেপ্টম্বর চাকরী থেকে সহকারি জেনারেল ম্যানেজার পদে ঢাকা ১০ কর্মকর্তাকে চাকুরি থেকে অব্যাহত দেয় সরকার।

এদিকে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারিরা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পল্লী বিদ্যুৎ সমিতির ১০ কর্মকর্তার নামে মামলা এবং চাকুরি থেকে স্থায়ী বরখাস্ত করেছে আরইবি। ২৪ঘন্টার মধ্যে চেয়ারম্যানের অপসারণ ও মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন।

চলতি বছরের শুরু থেকে আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক /অনিয়মিত কর্মচারীদেরনিয়মিতকরণের ০২ দফা দাবি আদায়ে পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন চলমান আন্দোলনের যৌক্তিকতা উপলব্ধি করে বিদ্যুৎ বিভাগ কর্তৃক পল্লী বিদ্যুৎ সিস্টেম তথা আরইবি সংস্কার সময়ের দাবি হিসেবে উল্লেখপূর্বক সংস্কারসহ অন্যান্য সমস্যার যৌক্তিক সমাধানের জন্য গত ০১-০৮-২০২৪ তারিখে ০৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং ইতিপূর্বে উক্ত কমিটির ১৪টি সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ সময় অতিবাহিত এবং দফায় দফায় সভা অনুষ্ঠিত হলেও সরকারের সংস্কার উদ্যোগে আরইবির প্রত্যক্ষ অসহযোগিতার (সভায় )অনুপস্থিত থাকা, সভার সিদ্ধান্ত অনুযায়ী সংস্কার প্রস্তাব উপস্থাপন বিদ্যমান কাঠামো বহাল রাখার প্রস্তাব প্রদান, গোপনে আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ ইত্যাদি) কারণে কমিটি চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করতে সক্ষম হয়নি।

গণস্বাক্ষরসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাবি উপস্থাপন, গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ চালু রেখে গত মে মাসে ১৫দিন এবং জুলাই মাসে ১০ দিন কর্মবিরতি, আগস্টে লং মার্চ টিআরইবি, ৭২ ঘন্টার আল্টিমেটামে গণছুটি ঘোষণার পর জনদুর্ভোগের কথা বিবেচনায় কর্মসূচি প্রত্যাহার, সারাদেশে একযোগে ডিসি অফিস,জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, স্থানীয় প্রশাসনকে অবহিতকরণের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ উপদেষ্টা বরাবর একাধিকবার স্বারকলিপি প্রদান কর্মসচি পালন করা হয় হয়েছিলো।

গত ১৭-১০-২০২৪ তারিখে কয়েকজনকে গ্রেফতার এবং ১০ জন কর্মকর্তাকে চাকরি থেকে স্থান বহিষ্কার করা হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ, সমিতির কর্মকর্তাদের চাকুরি অবসানের আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায়”কমপ্লিট ব্লাক আউট” কর্মসূচির মতো আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারিরা।

স/এষ্