ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে বন্ধ রয়েছে টিকা প্রদান কার্যক্রম, স্বাস্থ্য ঝুঁকিতে শিশু

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২০, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে বন্ধ রয়েছে টিকা প্রদান কার্যক্রম, স্বাস্থ্য ঝুঁকিতে শিশু

এম.এম.রহমান ।। মুন্সীগঞ্জ জেলায় গত এক মাস ধরে বন্ধ রয়েছে সরকারি টিকা প্রদান কর্মসূচি। যার কারণে সম্প্রচারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টিকা গ্রহণ করা থেকে বঞ্চিত হচ্ছে নবজাতক শিশু।

মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় সরকারিভাবে শিশু ও নারীদেরকে আগে ৭ ধরণের টিকা প্রদান করা হতো কিন্তু গত ১ মাস ধরে গুরুত্বপূর্ণ ৪টি টিকা গ্রহণ করতে পারছেনা শিশুরা।সরকারি হাসপাতাল, ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ( ইপিআই) টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে টিকা না গ্রহণ করেই বাড়ী ফিরছেন।

স্বজনদের আশঙ্কা সময়মতো টিকা গ্রহণ না করলে শিশুরা স্বাস্থ্য ঝঁকিতে পড়বেন।ভুক্তভোগীরা জানান, গত এক মাস ধরে পোলিও, রুবেলা, ডিপথেরিয়া, নিউমোনিয়া, কাশি, ধনুষ্টঙ্কার বা টিটেনাস ও জন্ডিসের টিকার সরবরাহ বন্ধ আছে।

এক কথায় ইপিআই কর্মসূচির কোনও টিকার সরবরাহ নেই। যার কারণে প্রতিদিন হাজার হাজার শিশু টিকা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট অফসের দেয়া তথ্য মতে, বর্তামানে বিসিজি,এমআর,টিডি সহ মোট তিনটি টিকার সর্বারাহ আছে কিন্তু গুরুত্বপূর্ণ পেন্ডা, পিসিবি, আইপিবি, ওপিবি সহ ৪ ধরণের টিকা পাচ্ছে না নারী ও শিশুরা।

চিকিৎসারা জানান,সময়মতো টিকা না নিলে শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। যেসব রোগের জন্য এসব টিকা দেওয়া হয়, সেসব রোগ কিন্তু আবার বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিশুদের শরীরে আঘাত হানতে পারে। তাই দ্রুত সময়ে টিকা সর্বরাহ স্বাভাবিক করার দাবিও জানান চিকিৎসকরা।ভুক্তভোগী রোগী সেলিনা বেগম বলেন, এক মাস ধরে ঘুরতেছি হাসপাতালে গেলেই বলে টিকা নেই। একাধিকবার শিশুদের নিয়ে ঘুরে আসতে হয়েছে। কবে নাগাদ টিকা পাবো তাও বলছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ভুক্তভোগী আমেনা বেগম বলেন, টিকা নিতে এসে বার বার ফিরে যাচ্ছে মানুষ ।

বর্তমানে গুরুত্বপূর্ণ ৪টি টিকা মিলছেনা টিকাদান কেন্দ্রগুলোতে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শাখার মুন্সীগঞ্জ জেলা সুপার ইনডেন্ট মো: আরিফুর রহমান বলেন, গত ১ মাস ধরে গুরুত্বপূর্ণ চারটি টিকা সরকারিভাবে বরাদ্দ পাওয়া যাচ্ছে না।

আমরা নিয়মিত মন্ত্রনালয়ে যোগাযোগ করতেছি তারা আমাদেরকে জানিছে চলতি সাপ্তাহে যেসকল টিকার সংকট রয়েছে তা পূরণ করবে। তিনি আরোও বলেন, আমরা নারী ও শিশুদেরকে ৭ ধরনের টিকা দিয়ে থাকি। আপাতত ৩ ধরণের টিকা প্রদান কার্যক্রম চলমান আছে।

স/শাহীন