ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে চির নিদ্রায় শায়িত হলেন প্রয়াত রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৬, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে চির নিদ্রায় শায়িত হলেন প্রয়াত রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী

এম এম রহমান ।। মুন্সীগঞ্জের শ্রীনগরে তৃতীয় এবং চতুর্থ জানাজা শেষে মজিদপুর দয়াহাটা গ্রামের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে।

গতকাল রবিবার সকাল ১০ টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় এবং তার নিজবাড়ী শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা গ্রামে বাদ জোহর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গত শনিবার সকাল ৮ টায় উত্তরা মহিলা কলেজ এন্ড হাসপাতালের সামনে প্রথম জানাজা এবং বাদ জোহর বারীধারায় বাইতুল আতিক জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

শ্রীনগরে তার দুই দফা জানাজায় বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাগেছে, সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী( বি চৌধুরী) গত ৪ অক্টোবর দিবাগত রাত ৩ টার দিকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মূত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯৪ বছর। ২অক্টোবর সকালে তার ফুসফুসে সংক্রমণ ধরা পরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি। তিনি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এছাড়াও জাতীয় সংসদে উপনেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রীসভার উপ প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দুই সময়েই মন্ত্রী ছিলেন। বিভিন্ন সময়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছিলেন। মুন্সীগঞ্জ- ১ আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়।

দুইবার জাতীয় সংসদের উপনেতা এবং একবার বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি খালেদা জিয়ার সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালের ১৪ই নভেম্বর বাংলাদেশর ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বি চৌধুরী।রাজনৈতিক কারণে ২০০২ সালের জুন মাসে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

পরে ২০০৪ সালের ৮ মে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এই দলের প্রেসিডেন্ট। একিউএম বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালে মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার মজিদপুর দয়াহাটা গ্রামে জন্ম গ্রহণ করেন। ৯৪ বছর বয়সী এই প্রবাণ রাজনীতিবিদ ১ ছেলে ২ মেয়ে এবং নাতি- নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

স/এষ্