ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে টোকাইয়ের কব্জি বিচ্ছিন্ন

চমক নিউজ বার্তা কক্ষ
ডিসেম্বর ৯, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে টোকাইয়ের কব্জি বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি।। মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে সজিব (১৩) নামের এক টোকাইয়ের ডান হাতের কজ্বি থেকে আঙুল উড়ে গেছে। এছাড়াও তার বাম হাত ও তলপেটে আঘাত পেয়েছেন। আহত সজিব নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকার রাজু শেখের ছেলে। গতকাল রোববার (৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরের মিতু বেকারির সামনে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দক্ষিণ ইসলামপুর বেকারি এলাকায় বোতল কুড়াতে আসা একটি ছেলে বিস্ফোরণে আহত হয়েছেন। তবে কি? বিস্ফোরণ হয়েছে তারা বলতে পারছে না। আহত সজিব জানান, ময়লার বাগাড়ের আমি সাদা বলের মতো একটি বস্তু পাই। পরে টান দিলে সেটা ফুটে গেছে। সজিবের পিতা রাজু শেখ বলেন, নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে আমরা ভ্যানগাড়ি নিয়ে বোতল কুড়াতে আসি। আমার সাথে রয়েছে দুই ছেলে। তবে আমি জায়গাটি চিনি না। কি বিস্ফোরণ হয়েছে বলতে পারছি না।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, বোমা জাতীয় বিস্ফোরণে হাতের আঙুলগুলো উড়ে গেছে। গোপনাঙ্গে আঘাত রয়েছে। রোগীর অবস্থা খুবই সংকীর্ণ। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি।
এবিষয়ে সদর থানায় ওসি (তদন্ত)সজিব দে বলেন, আমি বিষয় টা জানি না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

স/শাহীন