মুন্সীগঞ্জের শ্রীনগরে বাধাহীনভাবে চলছে ড্রেজার বানিজ্য
মুন্সীগঞ্জ প্রতিনিধি ।। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের খৈয়াগাঁও বেকারীর উত্তর পাশে ও খৈয়াগাঁও মাঠে ড্রামট্রাকে বালু ফেলে ড্রেজারের মাধ্যমে ফসলী জমি ও জলাশয় ভরাটের মহোৎসব চলছে।
এর আগে গত ৬ মাসে একাধিক প্রতিবেদন হলেও রহস্যজনক ভাবে নির্বিকার সংশ্লিষ্ট প্রসাসন।উল্লেখ্য বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ের ষোলঘর বাসস্ট্যান্ড হতে সিরাজদিখান রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এ রাস্তাটি ব্যাবহার করেন।
এই রাস্তার পাশে কয়েকটি ড্রেজার এবং দিনে রাতে ওভারলোডেড ড্রামট্রাকের মাধ্যমে কয়েক একর কৃষি জমি ভরাট করা হয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে ভূমিদস্যুরা অবাধে ভরাট করেছে কৃষি জমি ও জলাশয়। এরা নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমি ভরাটের মহোৎসব চলিয়ে যাচ্ছে।
এসব জমি ভরাট বাণিজ্যে অবৈধভাবে ড্রাম ট্রাকে বালুবহন করে সড়কের ব্যাপক ক্ষতিসাধন করা হচ্ছে। অভিযোগ উঠেছে, ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ষোলঘর খৈয়াগাও-বীরতারা সড়কের খৈয়াগাও ব্রীজের গোড়ার এলাকার একটি মাটি সিন্ডিকেট চক্র ড্রাম ট্রাক দিয়ে দিনরাত সমান তালে বালু এনে ভরাট কাজ চালাচ্ছে।
প্রভাবশালী বালু ব্যাবসায়ী ড্রেজার মনির সিন্ডিকেট দিয়ে এসকল ফসলি জমি ভরাট করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব ড্রাম ট্রাকের ওভারলোডিংয়ে মহাসড়কের লিং রোড হিসেবে পরিচিত ষোলগর -বীরতারা সড়কটি এখন হুমকির মুখে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীকে কয়েক দফা জানালেও রাস্তার ক্ষতির জন্য কোন ধরনের পদক্ষেপ নেননি তিনি। একদিকে সড়কটি যেমন ধেবে যাওয়ার সঙ্গে পুরো রাস্তা জুড়ে ধুলাবালির সৃষ্টি হচ্ছে।
এতে পথচারীরা স্বাস্থ্য ঝূঁকির মধ্যে চলাচল করছেন। অপরদিকে ভাঙাচুরা সড়কে যান চলাচলেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট ড্রেজার ব্যবসায়ীরা জমি ভরাট বাণিজ্যের জন্য গ্রামীণ কয়েকটি শাখা রাস্তা কেটে ড্রেজারের মোটা পাইপ সংযোগ দিয়েছে। স্থানীয়রা জানান, যত্রতত্রভাবে ড্রেজারের পাইপ নেওয়ার ফলে তাদের যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
রাস্তার কোন কোন জায়গা কাটাও হয়েছে। সরকারি রাস্তার ক্ষতি ও মানুষের যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি করে দেদারছে জমি ভরাট করছেন ড্রেজার ব্যবসায়ীরা। ড্রাম ট্রাকের দৌরাত্বে গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল হচ্ছে। সেই সাথে সড়কে প্রচুর ধুলাবালি উড়ছে। ভাঙাচুরা সড়কটিতে এ অবস্থায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার ঝূকিও।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া কবরস্থান সংলগ্ন সেতুর নিকটে এবং তন্তর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুমারবাড়ী টাওয়ারের নিকটে ড্রেজার দিয়ে চলছে বালু ভরাট। দিনে রাতে সেখানে ড্রেজার বানিজ্য চললেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
এ বিষয়টি ষোলঘর ভুমির উপ-সহকারী মো. আসাদুজ্জামানকে বার বার জানানো হলেও তিনি একই কথা বলেছেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা। আপনাদের মাধ্যমে এখন জানলাম। আমি ঘটনাস্থলে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। কার্যত এ পর্যন্ত তিনি কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ এর কাছে ফোন দিলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, কৃষি জমি ও জলাশয় ভরাট বন্ধে কার্যকরি উদ্যোগ গ্রহণ করবে উপজেলা প্রশাসন। এমনটাই প্রত্যাশা করেছেন স্থানীয়রা।

