ঢাকাশনিবার , ১৬ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুক্তা আক্তারের মা-বাবা চায় প্রকৃত বিচার

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১৬, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মুক্তা আক্তারের মা-বাবা চায় প্রকৃত বিচার

মোঃ রফিকুল ইসলাম মিঠু।। বর্তমান সমাজ ব্যবস্থায় শতকরা ৮০ ভাগ বিবাহিত নারী নির্যাতনের শিকার। যৌতুকের ভয়াল থাবা অথবা দারিদ্রতা এর অন্যতম কারণ।

কেমন কাটলো মুক্তা আক্তার এর মা-বাবার ঈদুল আযহা জানতে চেয়ে প্রশ্ন করা হলে তারা বলেন ৬ তারিখে মেয়ের মৃত্যুর খবর পেয়েছি ১০ তারিখে ঈদ কেমন আর কাটবে আমাদের ঈদ বুঝতেই তো পারছেন। গত কয়েকদিন আগে রূপগঞ্জ থানার  ভুলতা পুলিশ ফাঁড়ির পাচাইখা টিলাপাড়া মোস্তফা শিকদারের বাড়িতে মর্মান্তিকভাবে মৃত্যুর মুখে ঢলে পড়েন মুক্তা আক্তার।

কি অপরাধ ছিল মুক্তার বিবাহিত জীবনের পাঁচটি মাস যেতে না যেতেই তাকে মৃত্যুবরণ করতে হলো? রহস্য ঘেরা এই মৃত্যুকে পুলিশ বলছে আত্মহত্যা আর এলাকাবাসীসহ মুক্তার আত্মীয়-স্বজনের দাবী হত্যা। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে নিশ্চিত হওয়া যাবে আসলেই কি এটা হত্যা না আত্মহত্যা। মৃত নারীর আত্মীয়স্বজনদের কাছে পুলিশের ভূমিকা রহস্যজনক বলে তারা জানান ।

এলাকাবাসীর একেকজনের একেকরকম ভাষ্য। কেউ বলছেন লাশটি আগেই বাড়ির কেয়ারটেকার ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলেন। কেউ কেউ বলছেন লাশটি পুলিশ এসে নামায়। কার কথা যে সত্য সেটা নিয়ে চললে নানা প্রশ্ন। মুক্তার আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভুলতা গ্রাম ও এর আশেপাশে।

মুক্তার বাবা-মায়ের দাবি সর্বপ্রথম যে দেখেছিলো আমার মেয়েকে ঝুলন্ত অবস্থায় সেই বাড়ির কেয়ারটেকার কে জিজ্ঞাসাবাদ করা হোক। মৃত্যুর পর থেকে আজ অবধি পর্যন্ত মুক্তার স্বামী এনামুল ও বাড়ির কেয়ারটেকার এর মোবাইল ফোনটি  বন্ধ পাওয়া যাচ্ছে।

অন্যদিকে মুক্তার ব্যবহারকৃত ফোনটি তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও আজ অবধি পর্যন্ত তার ব্যবহারকৃত মোবাইলটি তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার সম্পর্কে এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে চাইলে অনেকেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করে বলেন, অতীতেও তিনি এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রূপগঞ্জ থানার কনস্টেবল ও ভুলতা পুলিশ ফাড়ির দু-একজন কনস্টেবল বলেন তিনি অত্যন্ত অর্থলোভী। তারা আরো বলেন, দীর্ঘদিন একই জায়গায় চাকরির সুবাদে তার সঙ্গে সখ্যতা রয়েছে এলাকার কিছু চিহ্নিত অপরাধী ও রাজনৈতিক নেতৃবৃন্দের।

বিপদে-আপদে তারা তাকে সাহায্য করে থাকেন। মুক্তার বাবা বলেন, হত্যা না আত্মহত্যা এটা খুঁজে বের করার দায়িত্ব পুলিশের । কিন্তু পরিতাপের বিষয় হলো যে আজ অব্দি পর্যন্ত তারা ছেলে পক্ষের কাউকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকেননি এবং কাউকে জিজ্ঞাসাবাদ করেন নি।

এনামুলের বাবাকে এই আত্মহত্যা না হত্যা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন আমি কিছুই বলতে পারিনা আমি ছেলের বাসা থেকে দূরে আলাদা বাসায় থাকি কিন্তু কী কারণে মুক্তা আত্মহত্যা করল, কি অভিমানে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল এটা আজও অজানা থেকেই গেল।

প্রশ্ন উঠেছে, কত টাকার বিনিময়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে হল মুক্তাকে। মুক্তার বাবা দেলোয়ার হোসেন বলেন আমি এসপি স্যার কে জানিয়েছি বিষয়টি তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আমার মেয়ের যদি আত্মহত্যা না হয় কেউ যদি হত্যা করে থাকে তবে আমি অবশ্যই তার ন্যায়বিচার পাব।

তিনি আমাকে বলেন যদি কেউ তাকে হত্যা করে তাহলে হত্যা মামলা অবশ্যই হবে। আমি দোয়া করি তিনি দীর্ঘজীবী হোক । তিনি যেন আমার মেয়ের মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন করতে পারেন এই কামনায় আমি আশায় বুক বাধলাম।